রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আসামি রাকিবুর রহমানের ড়্গেত্রে মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ সংক্রান্ত রুলের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। শুনানিতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়া সফরে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সড়কপথে ঢাকায় ফেরার সময় কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে গুলি ছোড়া, বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সাংবাদিক আহত হন।

ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগের এক নেতা কলারোয়া থানায় মামলা করতে গেলে মামলা না নেওয়ার অভিযোগ ওঠে। এরপর ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর সাতক্ষীরা আদালতে একটি নালিশি অভিযোগ করেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মোসলেম উদ্দিন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে কলারোয়া থানাকে নির্দেশ দেয়।

তদন্ত শেষে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ২৭ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ১৭ মে সংশ্লিষ্ট আদালতে হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৭ সালের ১০ জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। মামলার এক আসামি রকিব ওরফে রাকিবুর রহমানের বয়স ঘটনার সময় ১০ বছর ছিল উল্লেখ করে তার ক্ষেত্রে মামলা বাতিলে ২০১৭ সালে হাইকোর্টে আবেদন করা হয়। একই বছরের ২৩ আগস্ট হাইকোর্ট মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়ে রুল জারি করে।

গত ২৪ সেপ্টেম্বর রুলের শুনানি শুরু হয়ে গত ৬ অক্টোবর শুনানি শেষে রায়ের জন্য ৮ অক্টোবর দিন ধার্য রাখে হাইকোর্ট।

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, এ মামলার কার্যক্রম স্থগিত হওয়া পর্যন্ত ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। হাইকোর্টের এ রায়ের ফলে মামলার কার্যক্রম চলতে বাধা নেই।

আদালতের বরাতে তিনি বলেন, মামলার চার্জশিটের সময় রাকিবের বয়স ছিল ১৬ বছর। তাই তার ক্ষেত্রে মামলার কার্যক্রম শিশু আদালতে দেওয়ার প্রয়োজন নেই। নিয়মিত আদালতেই তার বিচার চলবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী