শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘টাবু-তাপসী-আনুশকা শর্মা বিপজ্জনক তারকা’র তালিকায়!

news-image

বিনোদন ডেস্ক : সাম্প্রতিক এক সমীক্ষায় ভারতীয় অভিনেত্রী টাবু, তাপসী পান্নু, আনুশকা শর্মাকে ভারতের সবচেয়ে ‘বিপজ্জনক তারকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সমীক্ষাটি করেছে সাইবার সুরক্ষা প্রদান করা সংস্থা ম্যাকাফি। আর তাদের এই সমীক্ষায় সবচেয়ে উপরে নাম রয়েছে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দ্বিতীয় স্থানে রয়েছেন টাবু। তৃতীয় এবং চতুর্থ স্থানে তাপসী পান্নু এবং আনুশকা শর্মা।

‘বিপজ্জনক তারকা’ তালিকায় সোনাক্ষী সিনহার নাম পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে সারা আলি খান। বলিউড বাদশা শাহরুখ খান রয়েছেন দশম স্থানে। তার আগে অর্থাৎ নবম স্থানে রয়েছেন হিন্দি টেলিভিশন তারকা দিব্যাঙ্কা ত্রিপাঠি দাহিয়া।

কেন এই তারকারা বিপজ্জনক? ভারতে সংস্থার দায়িত্বে থাকা ভেঙ্কট কৃষ্ণাপুর জানান, সাইবার অপরাধীরা সাধারণত জনপ্রিয় সিনেমা, টিভি শো, খেলার ভিডিও কিংবা তারকাদের ফাঁস হয়ে যাওয়া ভিডিওর সন্ধানে থাকেন। যখনই ভারচুয়াল জগতের কোনো নাগরিক বিনা মূল্যে এই সমস্ত তথ্য পাওয়ার চেষ্টা করেন, তখনই নিজেদের সাইবার সুরক্ষাকে বিপদের মুখে ঠেলে দেন।

ফলে হ্যাকারদের কাছে তাকে অনেক ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়। আর নেট দুনিয়ায় এই সমস্ত তারকাদের সিনেমা, পোস্ট, লিকড ভিডিওর খোঁজ খুবই বেশি পরিমাণে হয়ে থাকে, যাকে টোপ হিসেবে সাইবার অপরাধীরা ব্যবহার করে। বেশির ভাগ সার্চই অপরিচিত আইডি থেকে হয়ে থাকে বলে জানান ভেঙ্কট। আর সেই ভিত্তিতেই এই সমীক্ষাটি করা হয়। যার প্রথমসারিতে বেশির ভাগ মহিলা তারকার নাম উঠে এসেছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ