,

মহামারীর মধ্যেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে চলেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারীর মধ্যেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে চলেছে। বৃহস্পতিবার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার (৪ হাজার কোটি ডলার) ছাড়িয়ে গেছে, যা দেশের ইতিহাসে প্রথম।

বাংলাদেশ ব্যাংকের এক উচ্চপদস্থ জানান, দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ দশমিক ১০ বিলিয়ন ডলারে।

তিনি জানান, গত বছর একই সময়ে রিজার্ভ ছিল ৩২ দশমিক শূণ্য পাঁচ বিলিয়ন ডলার। আর গেল জুনে তা ছিল ৩৬ দশমিক শূণ্য তিন বিলিয়ন ডলার। এরপর থেকেই দফায় দফায় রিজার্ভ বিলিয়নের অংক অতিক্রম করছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আমদানি কম আর রপ্তানি বিশেষ করে রেমিট্যান্স বাড়ার কারণে রিজার্ভ বাড়ছে। গত সেপ্টেম্বর মাসেই রিজার্ভ ২ বিলিয়ন ডলারের ওপরে এসেছে যা গত বছর একই মাসের তুলনায় ৪৫ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স ৪৯ শতাংশ বেশি এসেছে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক