বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনা নাগরিক হত্যার দ্রুত বিচার করবে সরকার : মন্ত্রী শ ম রেজাউল করিম

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর প্রধান টেকনিশিয়ান চীনা নাগরিক প্যান ইয়ানজান লাওফাং হত্যার ঘটনায় সরকার দ্রুত বিচারের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন মৎস্য ও পাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সার্কিট হাউজে প্রেস ব্রিফিং এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘আমাদের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার চীন। তাই চীনের নাগরিক হত্যার দ্রুত বিচারের ব্যবস্থা করবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অপরাধীদের অভয়ারণ্য হতে দেবেন না। তিনি প্রমাণ করে দিয়েছেন অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।’

শ ম রেজাউল করিম আরও বলেন, ‘চীন আমাদের দেশের ব্যাপক উন্নয়নে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। চীন আমাদের বন্ধুদেশ। এটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ঘটনা। একটি ছিনতাইয়ের ঘটনা। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের সম্মুখীন করতে জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সব বিভাগ যথেষ্ট তৎপর রয়েছে। ইতিমধ্যেই সিরাজ ও রানা নামের সন্দেহভাজন দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে, এ ঘটনার সঙ্গে জড়িত কোনো অপরাধী এড়িয়ে যেতে পারবে না। বিচারের মুখোমুখি তাদের হতেই হবে। আমাদের জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, র‌্যাব ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সবার তৎপরতায় চীনা কর্মকর্তারা খুশি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পিরোজপুরের দুইটি প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় উন্নয়ন কর্মকাণ্ডে কোনো প্রভাব পড়বে না এবং বেকুটিয়া সেতুর কাজ স্বাভাবিক গতিতেই চলবে।’ উন্নয়ন কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ে এমন কোন সংবাদ পরিবেশন না করতে তিনি সাংবাদিকদের অনুরোধ জানান।

এ সময় পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি ছিনতাইয়ের ঘটনা।’

প্রেস ব্রিফিংয়ে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, র‌্যাব বরিশাল-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম, সেতুটির সিকিউরিটি ইনচার্জ মি. কাও, ডেপুটি ম্যানেজার মি. জয়েন উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কর্মরত চীনা নাগরিকদের সঙ্গে কথা বলেন। এ হত্যাকাণ্ডের খবর শুনে ঢাকা থেকে পিরোজপুরে ছুটে আসেন তিনি। এ সময় চীনা নাগরিকদের শান্ত্বনা দেন এবং এ হত্যাকাণ্ডের বিচার ও কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন শ ম রেজাউল করিম।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া সেতু সংলগ্ন কুমিরমারা এলাকায় ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) কর্মরত প্রধান টেকনিশিয়ান চীনা নাগরিক মি. লাওফাংকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে পিরোজপুর হাসপাতালে আনা হলে রাত পৌনে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, মি. লাওফাং নির্মানাধীন সেতু সংলগ্ন চায়না কর্মকর্তাদের আবাসিক ব্যারাক থেকে শ্রমিকদের টাকা দেওয়ার জন্য সাইকেলে করে সেতুর কাছে যাচ্ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে