রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে চীনা নাগরিক খুন

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে লাও ফান (৫৮) নামে এক চীনা নাগরিক ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ ঘটনায় সিরাজ শেখ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত দুইটার দিকে পিরোজপুর পৌরসভার কুমারখালী এলাকা থেকে সিরাজকে আটক করা হয়। এর আগে সন্ধ্যায় সদর উপজেলার কুমিরমারা গ্রামে নির্মাণাধীন বেকুটিয়া সেতু এলাকায় লাও ফান ছুরিকাঘাতে জখম হন। সদর হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

নিহত লাওফান পিরোজপুরের কচা নদীর ওপর নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ১৭ ব্যুরো গ্রুপ লিমিটেডের সাব-কনট্রাক্টর ও টেকনিশিয়ান ছিলেন।

আটক সিরাজ শেখ পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাপুর-নৈকাঠি-বেকুটিয়া-পিরোজপুর জেলা মহাসড়কের কচা নদীর ওপর চীন সরকারের আর্থিক অনুদানে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণকাজ চলছে। পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে চীনা শ্রমিকদের জন্য তৈরি ব্যারাকে লাও ফান থাকতেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাও ফান ব্যারাক থেকে বাইসাইকেলে শ্রমিকদের মাসিক বেতনের টাকা নিয়ে নির্মাণাধীন সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত এক দুর্বৃত্ত লাও ফানের বুকের ডান দিকের পাঁজরে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়। এ সময় লাও ফানের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী