শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্রিকেটারদের তিন ভাগে ভাগ করে হচ্ছে তিন দলীয় ওয়ানডে টুর্নামেন্ট। মঙ্গলবার ওই টুর্নামেন্টের কথা নিশ্চিত করে দলও ঘোষণা করেছে বিসিবি। বুধবার ঘোষণা করেছে সূচি।

আগামী ১১ অক্টোবর তিন দলের ওই ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। সূচি অনুযায়ী, শেষ ম্যাচ তথা ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। এর আগে প্রতি দল দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। অর্থাৎ প্রতি দল খেলবে চারটি করে ম্যাচ। ওই চার ম্যাচের মধ্যে দলে থাকা ১৫ জনকেই সুযোগ দিতে হবে।

সূচি অনুযায়ী, ১১ অক্টোবর মাহমুদুল্লাহ রিয়াদের দল মুখোমুখি হবে নাজমুল শান্তর দলের। ১৩ অক্টোবর আবার মাঠে নামবে মাহমুদুল্লাহর দল। এবার তাদের প্রতিপক্ষ তামিমের দল। ১৫ অক্টোবর খেলবে তামিম ও নাজমুল শান্তর একাদশ। এরপর ১৭ অক্টোবর থেকে আবার রিভার্স সূচি।

অর্থাৎ মাহমুদুল্লাহ খেলবেন শান্তর দলের বিপক্ষে। ১৯ অক্টোবর মাহমুদুল্লাহ ও তামিমের দল খেলবে। ২১ অক্টোবর শান্ত ও তামিমের দল খেলার পরে ২৩ অক্টোবর মাঠে গড়াবে ফাইনাল। সবগুলো ম্যাচ দুপুর দেড়টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম শুরু হবে। ওয়ানডে টুর্নামেন্ট শেষে পাঁচ দল নিয়ে কর্পোরেট টি-২০ ‘র আয়োজন করবে বিসিবি।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা