,

মাজারি স্কোর গড়েও চেন্নাইকে হারিয়ে দিল কলকাতা

news-image

স্পোর্টস ডেস্ক : চেন্নাই সুপার কিংসের সামনে লক্ষ্যটা খুব বড় ছিল না। মাত্র ১৬৮ রানের। এবারের আইপিএলে যেভাবে রান উঠছে, তাতে এই ১৬৮ রান খুব বেশি বড় নয়। কিন্তু এই রানটাও করতে পারলো না মহেন্দ্র সিং ধোনির দল। থেমে গেলো ১৫৭ রানে। ফলে চেন্নাইকে ১০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে আসলো শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।

কলকাতার যেমন রাহুল ত্রিপাতি ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি চেন্নাইয়ের বোলারদের সামনে, তেমনি কেকেআরের বোলারদের সামনে এক শেন ওয়াটনসন ছাড়া দাঁড়াতেই পারেনি চেন্নাইয়ের কেউ।

শেন ওয়াটসনই কেবল লড়াই করলেন। ৪০ বলে তিনি খেললেন ৫০ রানের ইনিংস। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারলেন ১টি। এছাড়া আম্বাতি রাইডু ২৭ বলে খেলেন ৩০ রানের ইনিংস। রবীন্দ্র জাদেজা করেন ৮ বলে ২১ রান। ফ্যাফ ডু প্লেসি করেন ১০ বলে ১৭ রান। ১২ বল খেলে ১১ রান করেন মহেন্দ্র সিং ধোনি।

উইকেট হাতে ছিল ৫টি। তবুও ১০ রানে হারতে হলো ধোনির দলকে। ১৫৭ রানে থেমে যেতে হলো চেন্নাই সুপার কিংসকে। মূলতঃ কেকেআরের বোলারদের সাঁড়াসি বোলিংয়ের মুখেই থেমে যেতে হলো তাদেরকে।

প্যাট কামিন্স আজ উইকেট নিতে পারেননি। তবে ৪ ওভারে দিয়েছেন কেবল ২৫ রান। শিভাম মাভি ৩ ওভারে ৩২ রান দিয়ে নেন ১টি উইকেট। বরুন চক্রবর্তী ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট। কমলেশ নাগরকোটি করেন ৩ ওভার। রান দেন ২১টি। উইকেট নেন ১টি। সুনিল নারিন ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে নেন ১ উইকেট এবং আন্দ্রে রাসেল করেন ২ ওভার। ১৮ রান দিয়ে নেন ১ উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রাহুল ত্রিপাতির ৫১ বলে ৮১ রানের ওপর দাঁড়িয়ে ১৬৭ রান করে কলকাতা নাইট রাইডার্স। যদিও তারা অলআউট হয়ে গিয়েছিল। ৮টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন ত্রিপাতি।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম