নোয়াখালীতে ৭ম শ্রেণী স্কুলছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর গৃহবধূ নির্যাতনের খবরে সারাদেশে চলছে প্রতিবাদ নিন্দা ঘৃণার ঝড় ঠিক তখনই নোয়াখালীতেই আবারও সপ্তম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার সুধারাম থানায় মামলা হয়েছে।

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৭ম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়েকে পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে জসীম উদ্দিন ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার বিকেলে সুধারাম মডেল থানায় নির্যাতিত ওই কিশোরী নিজেই অভিযোগ দায়ের করে।

মামলার এজাহারে জানা যায়, পূর্ব এওজবালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে জসীম উদ্দিন (২২) প্রেম নিবেদন করতো, কিশোরী তাতে সম্মত না হওয়ায় জসীম হুমকি দিতো। তাকে বিয়ে করবে এমন আশ্বাস দিয়ে এক মাস পূর্বে বাড়ির পেছনের বাগানে নিয়ে ধর্ষণ করে। বিয়ের প্রলোভন দেখিয়ে এক মাসে চারবার ধর্ষণ করে এবং সর্বশেষ ১৫ সেপ্টেম্বরও তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে ধর্ষণ করে। এখন জসীম বিয়ে করার আশ্বাস ও ধর্ষণের বিষয়ও অস্বীকার করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

কিশোরীর মা বলেন, জসীম সবসময় মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো, ভয়-ভীতি দেখাতো। স্কুল থেকে ফিরে মেয়ে কাউকে কিছু বলতো না। গতকাল রাতে আমার মেয়েকে বাইরে নেবার জন্য জসীম আসে। এসময় সব কথা মেয়ে আমাকে খুলে বলে। ওই ছেলে এখন বিয়ে করবে না বলে জানায়। আমি এলাকাবাসীকে বিষয়টি অবহিত করলে তারা থানায় মামলা করার পরামর্শ দেন।

সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ