শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ অক্টোবর পর্যন্ত প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াল সৌদি আরব

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে এসে করোনাভাইরাস মহামারির কারণে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের ভিসা ও ইকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরবের সরকার।

বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা জানান। তিনি জানান, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সেদেশের সরকারের এ সিদ্ধান্তের কথা তাকে অবহিত করেছেন।

মন্ত্রণালয়ের ফেসবুক পেজেও এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ‘সৌদি সরকার আমাদের প্রবাসী শ্রমিকদের জন্য ৩০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়েছে।’

করোনা পরিস্থিতির আগে বাংলাদেশে আটকে পড়া শত শত প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয় গত ৩০ সেপ্টেম্বর। তার আগে সৌদি ফেরত যাওয়ার জন্য ফ্লাইটের টিকিটের দাবিতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন প্রবাসীরা। এই বিক্ষোভ পরের দিনগুলোতেও গড়িয়েছে।

যদিও টিকিট সংকট কাটাতে সাউদিয়ার পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে দেয়।

প্রবাসীরা বলছিলেন, যেসব এজেন্সির মাধ্যমে তারা সৌদি গিয়েছিলেন, সেখানে ভিসার মেয়াদ বাড়াতে গেলে তাদের দূতাবাসে যেতে বলা হচ্ছিল। কিন্তু দূতাবাসে গেলে বন্ধ পাওয়া যাচ্ছিল।

অন্যদিকে ফ্লাইটের টিকিটও মিলছিল না বিধায় প্রবাসীরা পড়েন ভীষণ বিপাকে। তারা ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে আন্দোলন করেন এবং সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এ সুখবর পেলেন প্রবাসীরা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা