,

বিবস্ত্র করে গৃহবধূ নির্যাতন মামলায় ৩ আসামি রিমান্ডে

news-image

নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় নতুন করে গ্রেপ্তার তিনজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রিমান্ডে নেয়া ব্যক্তিরা হলেন, মামলার ৫ নম্বর আসামি সাজু, আগে রিমান্ডে নেয়া আসামিদের তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার সোহাগ ও রাসেল।

বুধবার দুপুর ৩টার দিকে আসামীদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বেগমগঞ্জ আদালত) মাশফিকুল হকের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল জানান, ৫ নম্বর আসামি সাজুকে আদালত নারী নির্যাতন মামলা ও পর্নোগ্রাফি মামলায় তিন দিন করে ছয় দিন রিমান্ড মঞ্জুর করেন। অপর দিকে সোহাগ ও রাসেলকে পর্নোফি মামলায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২ সেপ্টেম্বরের বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুরে স্থানীয় দেলোয়ার বাহিনীর সাত-আট সদস্য ওই নারীকে তার ঘরে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন চালায়। যার ভিডিও ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী নির্যাতন দমন আইন ও ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া