,

ধর্ষণের প্রতিবাদে উত্তরায় সড়ক অবরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : ধর্ষণের প্রতিবাদে রাজধানীর উত্তরায় ছাত্র আন্দোলন চলছে। বুধবার তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

এদিনে উত্তরা হাউস বিল্ডিং চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচল ব্যাহত হয়। এ সময় সড়কের দুদিকে প্রায় ১০ কিলোমিটার যানজট তৈরি হয়েছে।

টঙ্গী সরকারি ইউনিভার্সিটি কলেজের ছাত্র মৃণাল যুগান্তরকে বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন চেয়ে আমরা আন্দোলন করছি। আর কোনো মা ও বোনের ইজ্জত নিয়ে আমরা খেলতে দেব না।

উত্তরা ইউনিভার্সিটির ছাত্রী মোহনা বলেন, ধর্ষণ বন্ধ ও ন্যায়বিচার দাবি আদায়ে আমরা রাজপথে নেমেছি এবং এ দাবি আদায় করেই ঘরে ফিরব।

উত্তরা পূর্ব জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী হানিফুল ইসলাম যুগান্তরকে বলেন, মহাসড়ক অবরোধ করায় অনেক মুমূর্ষু রোগী এবং জরুরি কাজে চলাচলকারী মানুষের দুর্ভোগ হচ্ছে। ছাত্রদের বোঝাতে এবং মহাসড়ক ছেড়ে দিতে অনুরোধ করছি। ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলন চলছিল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা