,

লক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আরও ২

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে এক নারীর (৩৫) ঘরে ঢুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।

গ্রেপ্তার দুই আসামি হলেন-আরিফ হোসেন ও আলাউদ্দিন। মঙ্গলবার রাতে নোয়াখালীর করমউল্যা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, এখন পর্যন্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে।

গত শনিবার রাত ১ টার দিকে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে ৫ যুবক ওই নারীকে ধর্ষণ করেন। পরের দিন সকালে স্থানীয় লোকজন হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় ওই নারীকে বাড়ির পাশের বাগান থেকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় রোববার সকালে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী মারা গেছেন। একমাত্র মেয়ের বিয়ে দিয়েছেন অন্য এলাকায়। তিনি একাই থাকেন। ধর্ষণের ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ওই দিনই তিনি রামগতি থানায় ধর্ষণের ঘটনায় মামলা করেন। মামলায় স্থানীয় জামাল হোসেনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা