,

টিকিটের জন্য আজও কারওয়ান বাজারে সৌদি প্রবাসীদের ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতিদিনকার মতো আজও টিকিটের জন্য রাজধানীর কারওয়ান বাজারে ভিড় করছেন সৌদি আরব গমণপ্রত্যাশী প্রবাসীরা। বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে এসে টিকিটের অপেক্ষায় সৌদি এয়ারলাইন্সের কাউন্টারে সমবেত হয়েছেন তারা।

জানা গেছে, ভিসা ও আকামার মেয়াদ যাদের শেষ হচ্ছে, অগ্রাধিকার ভিত্তিতে তাদের সাউদিয়া এয়ারলাইন্স টিকিট দিলেও কিছু সমন্বয়হীনতা রয়েছে। কেউ ফরম পূরণ করেও কোনো ধরনের মেসেজ পাচ্ছেন না। আবার কেউ কি করবেন তা বুঝে উঠতে পারছেন না। কেউবা টোকেন নিয়েও অপেক্ষায় আছেন টিকিটের। যে কারণে প্রত্যাশীরা আজও ভিড় করছেন কাউন্টার এলাকায়।

এর আগে গতকাল মঙ্গলবার সৌদি আরব থেকে দেশে এসে আটকে পড়া ৩০০ জনকে টিকিট দিয়েছে সৌদি এয়ারলাইন্স। হলুদ রঙের ৮৫১ থেকে ১১৫০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হয়েছে।

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে ৮০০ পর্যন্ত টোকেনধারীর টিকিট সরবরাহ করা হবে। একই সঙ্গে নতুন টোকেন প্রত্যাশীদের জন্য আলাদা ফরম দেওয়া হয়েছে, যেখানে নাম, ভিসার মেয়াদ এবং মোবাইল নম্বর দেওয়া আছে। মোবাইল নম্বর অনুযায়ী, টোকেনের জন্য এসএমএস পাবেন প্রবাসীরা। বিশৃঙ্খলা এড়াতে সড়কে এবং হোটেল প্রাঙ্গণে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

জানা গেছে, মতিঝিলে বিমান অফিসের সামনেও টিকিট এবং টোকেন সংগ্রহের জন্য অপেক্ষা করছেন সৌদি প্রবাসীরা। সকাল ১০টা থেকে টিকিট দেওয়া শুরু হলেও ৫ অক্টোবরের টিকিটের জন্য টোকেনধারীরা আগের মধ্যরাত থেকে অপেক্ষায় ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসের সামনে। নারীদের জন্য আলাদা লাইন না থাকলেও টিকিট নিতে এলে সরাসরি ঢুকতে পারবেন তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা