বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর সৈয়দ আক্তারনগর বাজারে অগ্নিকান্ডে ১৩টি দোকান পুড়ে ছাই : প্রশাসনের সহায়তা প্রদান

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর সৈয়দ আক্তারনগর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে আগুন লাগে। স্থানীয়রা আধাঘন্টা চেষ্টার পর নাসিরনগর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় এক ঘন্টা পর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে খাবার হোটেল,চা-ষ্টল,পল্ট্রির দোকান,ফলের দোকান,মুদির মালের দোকান,গ্যাস সিল্ডিডারের দোকান,মোবাইলের দোকানসহ ১৩ টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ও একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে সংশ্লিষ্টরা। স্থানীয়রা জানায়,বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে ইন্টারনেট সংযুক্ত কম্পিউটারের মাধ্যমে অনলাইনে সরাসরি(লাইভে) কথা বলেন এবং তাদের খোজঁ খবর নেন। পরে অফিসার্স ক্লাব চত্বরে ক্ষতিগ্রস্থ ৯ জন দোকান ঘর মালিককে ২ বান করে টিন ও ৮ জন ভাড়াটিয়া ব্যবসায়ী প্রত্যেককে ৫ হাজার টাকা করে জেলা প্রশাসকে জিআর ক্যাশ থেকো সহায়তা প্রদান করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

৫০ প্রশাসন ক্যাডার কর্মকর্তা হচ্ছেন এসিল্যান্ড

বছরের শেষ বা আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন