রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ হাজার অবসরকালীন শিক্ষক ভোগান্তিতে

news-image

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ২৭ বছর শিক্ষকতা করেছেন মো. হারুনুর রশিদ। আড়াই বছর আগে বিদ্যালয় থেকে অবসর নিয়েছেন কিন্তু অবসরকালীন ভাতা আজও পাননি। তিনি বলেন, আজ (মঙ্গলবার) সকালে কসবা থেকে ঢাকায় এসেছি। এভাবেই আড়াই বছর বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো’র (ব্যানবেইজ) দুয়ারে ঘুরছি।

দিনাজপুর থেকে এসেছেন আব্দুস সামাদ (৩০)। কাগজ হাতে অবসর সুবিধা বোর্ডে ঘোরাফেরা করছেন। তিনি জানান, হাতের কাগজটি তার চাচার। তিনি প্রায় এক বছর আগে চাচা মারা গেছেন। চাচী অসুস্থ থাকায় অবসরের টাকা তার পরিবারের জন্য অনেক প্রয়োজন। কিন্তু এখান থেকে বলা হচ্ছে টাকা পেতে দেড় বছর অপেক্ষা করেছেন আরো দেড় বছর অপেক্ষা করতে হবে।

সরেজমিন নীলক্ষেতে অবস্থিত ‘অবসর সুবিধা বোর্ড’ অফিসে দেখা যায়, একাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক অপেক্ষায় থেকে ফিরে যাচ্ছেন। তারা জানান, ট্রাস্টি বোর্ড সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী অফিসে না আসায় তাদেরকে আজ ফিরে যেতে হচ্ছে। তিনি কোথায় এ বিষয়ে অফিসের কোন কর্মকর্তা কর্মচারী জানাতে পারেননি। এ বিষয়ে সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদীকে মুঠোফোনে ক্ষুদে বার্তা ও কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো সূত্রে জানা যায়, বর্তমানে ১৯ হাজার ৭৩২ জন শিক্ষক-কর্মচারীর আবেদন জমা পড়ে আছে। আর কল্যাণ সুবিধার টাকা পেতে আবেদন জমা আছে ১৫ হাজার ১০০টি। এভাবেই অর্থ কষ্টে, বিড়ম্বনা ও নানা ভোগান্তিতে কাটছে স্কুল, মাদ্রাসা ও কলেজ থেকে অবসর নেয়া শিক্ষকদের জীবন।

জানা যায়, তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকায় অবসর ভাতার টাকা দিতে পারছে না। অর্থ মন্ত্রণালয়ে বিশেষ বরাদ্দ চেয়েও সাড়া মিলছে না। কল্যাণ বোর্ডের চেয়ে অবসর বোর্ডে এ সংকট চরমে। এসব বিষয় বিবেচনা করে অবসর বোর্ডের ফান্ড বৃদ্ধিতে আইন পরিবর্তন করা হচ্ছে। এ লক্ষে আইন মন্ত্রণালয়কে চিঠি দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সর্বশেষ ২০১৭ সালের জুন পর্যন্ত অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধার টাকা দেয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, চাকরিজীবনে শিক্ষকরা যে টাকাটা দেন সেই অর্থই তাদের দেয়া হয়। এখন একটি সমস্যা হচ্ছে বেতন বেড়ে গেছে, যে কারণে শিক্ষকদের প্রাপ্তিও বেড়ে গেছে। তাই সমন্বয় করতে সমস্যা হচ্ছে। আগে ব্যাংকে রেখে কিছু টাকাও পাওয়া যেত যেটা কমে গেছে। তবে ২০১৮ সালে যারা অনলাইনে আবেদন করেছেন যেসব শিক্ষকরা অবসরকালীন প্রাপ্তি দ্রুত পাবেন।

তবে সমস্যা সমাধানে তাদের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আমাদের অর্থ বরাদ্দ দেয়া হয়। এছাড়াও ইনকাম জেনারেটিং-এর মাধ্যমে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০০২ সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা আইনের মাধ্যমে বোর্ড গঠন করা হয়। ২০০৩ থেকে ২০০৪ সালে অর্থ মন্ত্রণালয় ৮৯ কোটি টাকা সিডমানি দেয়। যার লভ্যাংশ এবং শিক্ষক-কর্মচারীদের থেকে প্রাপ্ত ৬% চাঁদার মাধ্যমে সংশ্লিষ্টদের অবসর সুবিধা দিতে হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের প্রতি মাসের বেতন থেকে ৪ শতাংশ টাকা কেটে রাখা হয়। ওই টাকা দিয়ে তাদের অবসর সুবিধা দেয়া হয়। ২০১৫ সালে নতুন বেতন স্কেল ঘোষণার পরে ঘাটতি আরো বেড়ে যায়। শিক্ষকদের কাছ থেকে আদায় হয় ৩৫ কোটি টাকা। খরচ হয় ৭০ কোটি টাকা। ঘাটতি থাকে ৩৫ কোটি টাকা।

একই অবস্থা কল্যাণ ট্রাস্টে। প্রতি মাসে যে আবেদন জমা হয় তা নিষ্পত্তি করতে প্রয়োজন ৩০ কোটি টাকা। ২% হারে যে চাঁদা আদায় হয় তাতে আসে ১৭ কোটি টাকা। এখানে প্রতি মাসে ঘাটতি থাকে ১৩ কোটি। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী