করোনার ভ্যাকসিন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে চীনের আলোচনা

news-image

নিউজ ডেস্ক : নিজেদের তৈরি করোনার ভ্যাকসিন বিশ্বজুড়ে সহজলভ্য করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে আলোচনা করেছে চীন।

টিকার মূল্যায়নের পর একে ডব্লিউএইচও’র জরুরি ব্যবহারের তালিকায় অন্তর্ভুক্ত করতেই এ আলোচনা বলে মঙ্গলবার সংস্থাটির একজন কর্মকর্তা জানিয়েছেন। খবর রয়টার্সের।

অনলাইন সংবাদ সম্মেলনে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ওষুধ ও স্বাস্থ্য প্রযুক্তিবিষয়ক সমন্বয় কর্মকর্তা সকোরো এসকাল্যান্তে বলেছেন, জরুরি ব্যবহারের তালিকায় চীন তাদের টিকার অন্তর্ভুক্তির জন্য ইতিমধ্যে ডব্লিউএইচও’র সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ওষুধ ও স্বাস্থ্য প্রযুক্তিবিষয়ক সমন্বয় কর্মকর্তা বলেছেন, জরুরি ব্যবহারের তালিকাভুক্তি প্রক্রিয়ার মাধ্যমে টিকার গুনগত মান, নিরাপত্তা এবং কার্যকারিতা মূল্যায়ন করে দেখা হতে পারে। এরপরই টিকাটি আমাদের লাইসেন্সের জন্য সহজলভ্য হতে পারে।

প্রসঙ্গত, চীনের তৈরি অন্তত চারটি ভ্যাকসিন বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ ধাপে রয়েছে। এর মধ্যে দুটি টিকা তৈরি করেছে রাষ্ট্র-নিয়ন্ত্রিত চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি)।বাকি দু’টি তৈরি করেছে সিনোভ্যাক বায়োটেক এবং ক্যানসিনো।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ