,

শিক্ষামন্ত্রী আজ দুপুরে এইচএসসি পরীক্ষা ইস্যুতে বিস্তারিত জানাবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া এইচএসসি বা সমমানের পরীক্ষা কবে হবে সে বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে বুধবার দুপুরে গণমাধ্যমকে অনলাইনে ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন।

এম এ খায়ের প্রতিবেদককে জানান, ‘এইচএসসির রুটিন দেওয়া হবে’ মর্মে কিছু গণমাধ্যমে শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে এমন কথা শিক্ষামন্ত্রী বলেননি। এইচএসসি পরীক্ষা নিয়ে বিস্তারিত গাইডলাইন দেয়ার কথা বলেছেন মন্ত্রী।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের জানিয়েছিলেন, অন্তত চার সপ্তাহ সময় দিয়ে এ পরীক্ষা নেওয়া হবে। করোনার কারণে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে অন্য অপশনের কথাও বলেন মন্ত্রী।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত ১ এপ্রিল থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সারাদেশের প্রায় ১৪ লাখ শিক্ষার্থী এ পরীক্ষার অংশ নিতে অপেক্ষার প্রহর গুনছেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি