সড়ক দুর্ঘটনায় আফগান ক্রিকেটারের মৃত্যু

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে তরুণ বয়সেই মৃত্যুর কাছে হেরে গেলেন আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটার নাজিব তারাকাই। সড়ক দুর্ঘটনায় পড়ে ৭২ ঘণ্টার বেশি কোমায় থেকে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২৯ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যান।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এসিবির অফিসিয়াল হ্যান্ডলার থেকে লেখা হয়েছে, ‘আক্রমণাত্মক ব্যাটসম্যান ও অসাধারণ একজন মানুষ নাজিব তারাকাইয়ের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবরে এসিবি এবং আফগানিস্তানের ক্রিকেটপ্রেমী জাতি শোকাচ্ছন্ন। আল্লাহ্‌ তার ওপর শান্তি বর্ষিত করুন (আমিন)।’

এর আগে গত শুক্রবার (২ অক্টোবর) রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন আফগানিস্তান ক্রিকেট দলের ওপেনার নাজিব তারাকাই। তারপর থেকে আর জ্ঞান ফেরেনি এ ব্যাটসম্যানের। শুক্রবার রাতে গুরুত্বপূর্ণ এক অপারেশনের পরেও অবস্থার কোনো উন্নতি ঘটেনি তার।

গণমাধ্যমের খবর অনুযায়ী, জালালাবাদে গাড়ি দুর্ঘটনায় পড়েন নাজিব তারাকাই। পরে সেখানেরই এক হাসপাতালে নেয়া হয় তাকে। কিন্তু অবস্থার উন্নতি তো ঘটেইনি না, উল্টো প্রায় ৭২ ঘণ্টার বেশি সময় ধরে কোমায় থাকেন তিনি। তার উন্নতমানের চিকিৎসার জন্য কাবুলের উন্নত কোনো হাসপাতাল কিংবা দেশের বাইরে পাঠানোর কথাও চিন্তা করছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

আফগানিস্তানের হয়ে নাজিব তারাকাই ১ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলেছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ