শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিয়েতনাম ফেরত ৪৭ জন মুক্তি পেলেন

news-image

গাজীপুর প্রতিনিধি : ভিয়েতনাম ফেরত ৪৭ জন গাজীপুরের কাশিমপুর কারাগার থকে মঙ্গলবার দুপুরে মুক্তি পেয়েছেন। এর আগে তাদের মুক্তির আদেশ কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে তাদের সঙ্গে থাকা মালপত্র বুঝিয়ে দিয়ে মুক্তি দেওয়া হয়।

ভিয়েতনামে গিয়ে প্রতারণার শিকার হয়ে সম্প্রতি ১০৬ জন বাংলাদেশি দেশে ফেরেন। দেশে ফেরার পর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। কোয়ারেন্টিন শেষে তাদের নিজ নিজ বাড়িতে যাওয়ার কথা থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠায়।

কাশিমপুর কারাগার পার্ট-১-এর জেলার নূর মোহাম্মদ বলেন, গত ৫ সেপ্টেম্বর এই কারাগারে ভিয়েতনাম ফেরতদের মধ্যে ১৯ জনকে পাঠানো হয়। আদালত থেকে তাদের মুক্তি দেওয়ার আদেশ আসার পর তা যাচাই-বাছাই করে মঙ্গলবার দুপুরে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কারাগার পার্ট-২-এর জেলার আবু সায়েম বলেন, গত ১ সেপ্টেম্বর এই কারাগারে ভিয়েতনাম ফেরত ৩২ জনকে পাঠানো হয়। তাদের মধ্যে ২৭ জনের মুক্তির আদেশ পাওয়া গেছে। আদেশের কপি যাচাই-বাছাই করে দুপুরে তাদের মুক্তি দেওয়া হয়েছে। এ সময় তাদের সঙ্গে আনা জিনিসপত্রও বুঝিয়ে দেওয়া হয়।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেল সুপার সফিকুল ইসলাম খান বলেন, তাঁর কারাগার থেকে ভিয়েতনাম ফেরত একজনকে সাড়ে ১২টার দিকে মুক্তি দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ