,

সাভারে পিকআপভ্যানের ধাক্কায় গার্মেন্টসকর্মী নিহত

news-image

সাভার প্রতিনিধি : সাভারে বেপরোয়া গতির পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা সহকর্মীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের কলমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি সাভার পৌর এলাকার ছায়াবিতি মহল্লার আবুল কাশেম সাধুর ছেলে। নিহতের দুটি শিশু সন্তান রয়েছে।

থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে গার্মেন্টসকর্মী জাহাঙ্গীর আলম এক বন্ধুর মোটরসাইকেলে করে চারাবাগ এলাকায় নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। তারা কলমা বাসস্ট্যান্ডে পৌঁছালে বেপরোয়া গতির একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলসহ তারা দুজনই সড়কে পড়ে যান।

এ ঘটনায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা আহত বন্ধুর অবস্থাও গুরুতর।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী