হঠাৎ হাসপাতাল থেকে এসে সমর্থকদের চমকে দিলেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড হঠাৎ করে হাসপাতাল ছেড়ে গাড়িবহর নিয়ে বের হয়ে কর্মী-সমর্থকদের চমকে দিয়েছেন।

প্রেসিডেন্টের অসুস্থতার কথা শুনে অনেক কর্মী-সমর্থক হাসপাতালের সামনে জড়ো হন, তাদের চমকে দিতেই এমন কাণ্ড করেন ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, চমকে দিতে সফর করবেন— টুইটারে এমন ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের বাইরে গাড়ির ভেতর মাস্ক পরিহিত ডোনাল্ড ট্রাম্পকে দেখা যায়।
যুক্তরাষ্ট্রে করোনা মোকাবিলায় ব্যর্থতা এবং প্রাণঘাতী মহামারী প্রসঙ্গে বিভিন্ন সময়ে মন্তব্য করে সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। করোনাভাইরাসে নিজে আক্রান্ত হওয়ার পর টুইট করে তিনি জানিয়েছেন, যে ভাইরাসটির বিষয়ে তিনি অনেক কিছু শিখেছেন এবং তা তিনি অন্যদের জানাতে চান।

করোনায় আক্রান্ত ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। সোমবারের মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে তারা আশা প্রকাশ করেছেন।

ট্রাম্পের চিকিৎসক ডা. শন কনলি বলেন, করোনা শনাক্তের পর দুইবার প্রেসিডেন্টের দেহে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। তাকে স্টেরয়েড ওষুধ ডেক্সামেথাসন দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ