শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্ক সিটিতে আবারও লকডাউনের পরিকল্পনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্ক সিটির ব্রুকলিন এবং কুইন্সের বেশ কয়েকটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, ব্যায়ামাগার, পার্ক ও অত্যাবশ্যকীয় নয় এমন দোকানপাট আবারও বন্ধের পরিকল্পনা নেয়া হয়েছে। আগামী বুধবার থেকে এই নিষেধাজ্ঞা জারি হতে পারে।

সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো ৪ অক্টোবর রবিবার প্রেস ব্রিফিংকালে এমন আভাস দিয়ে বলেছেন, ‘এসব এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ ঘটছে উদ্বেগজনক হারে। কয়েক মাস আগের দু:খজনক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সবকিছু বন্ধ করার বিকল্প দেখছি না।’

উল্লেখ্য, স্টেট গভর্নরের অনুমোদন পেলেই ৭ অক্টোবর বুধবার থেকে করোনার সংক্রমণের হার বাড়ছে এমন ৯টি এলাকার পাবলিক এবং প্রাইভেট স্কুল, ব্যায়ামাগার, পার্ক বন্ধ এবং রেস্টুরেন্টের ভেতরে-বাইরে খাবারের অনুমতি পুনরায় বাতিল এবং ওষুধ, খাদ্য-সামগ্রী ছাড়া অন্যসব ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করা হবে।

স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে টহল পুলিশের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি জেল-জরিমানার মাত্র বাড়ানো হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ