রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকিটের জন্য টোকেনের আশায় আজও প্রবাসীদের ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিটের জন্য টোকেনের আশায় আজও হোটেল সোনারগাঁওয়ের গেটে অপেক্ষা করছেন বহু প্রবাসী। সকাল ৯টা থেকে রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছেন শতাধিক প্রবাসী। তবে অন্য দিনের তুলনায় লোকজন কিছুটা কম হওয়ায় বিশৃঙ্খলা নেই।

যারা টোকেনের আশায় এসেছেন, তাদের একটি ফরম দিচ্ছেন নিরাপত্তা কর্মীরা। সেই ফরমে ভিসার মেয়াদ, পাসপোর্ট ও মোবাইল নম্বর লিখতে বলা হয়েছে। একটি ফরমে ২০ জন প্রবাসী তথ্য লিখে দিতে পারছেন। সৌদি এয়ারলাইন্স ঘোষণা দিয়েছে, যারা ফরম পূরণ করবেন, ভিসার মেয়াদ অনুযায়ী তাদের টিকিট দেওয়া হবে, অর্থাৎ যার ভিসার মেয়াদ কম, তিনি আগে সৌদি যাওয়ার টিকিট পাবেন।

এদিকে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। হোটেল সোনারগাঁও ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী