রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রের সঙ্গে যৌনতার অপরাধে শিক্ষিকার জেল

news-image

অনলাইন ডেস্ক : ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কের অপরাধে জেলে গেলেন এক শিক্ষিকা। জানা গিয়েছে, ওই ছাত্রের বয়স ১৬ আর অভিযুক্ত শিক্ষিকার বয়স ৩২ বছর।

আমেরিকার উইসকনসিন রাজ্যের ওই শিক্ষিকাকে এর জন্য ক্ষমা প্রার্থণা করে একটি চিঠিও লিখতে হয়েছে।

কার্টনি রোজনস্কি নামের ওই শিক্ষিকাকে ছ’মাসের জেলের পাশাপাশি তিন বছর এমন জায়গায় কাজ করার নির্দেশ দিয়েছে আদালত, যেখানে ১৮ বছরের নীচে কোনও শিক্ষার্থী থাকবে না।

রায় শোনানোর সময় বিচারক অভিযুক্ত শিক্ষিকার উদ্দেশে বলেন, ‘‘আপনি শিক্ষার্থীদের বাবা-মায়ের কাছে দুঃস্বপ্নের মতো। কারণ, শিক্ষক-শিক্ষিকাদের কাছে ছেলে-মেয়েরা সুরক্ষিত রয়েছেন বলেই বিশ্বাস করেন বাবা মায়েরা। কিন্তু আপনি সেই বিশ্বাস ভঙ্গ করেছেন।

কার্টনি আদালতে জানিয়েছেন, তিনি এই সম্পর্ক শুরু করেননি। কিন্তু তিনি যখন বুঝতে পারেন, তার স্কুলের কোনও ছাত্রই তাকে মেসেজগুলি পাঠাচ্ছিল, তখন তার বিষয়টি থামিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু তিনি সেই আত্মনিয়ন্ত্রণ দেখাতে পারেননি।

এই মামলার তদন্তকারী অফিসাররা শিক্ষিকা এবং ওই শিক্ষার্থীর সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলেন। তদন্তকারী অফিসাররা জানতে পারেন, ২০১৯ সালে ওই কিশোরের বাড়িতেই প্রথমবার তাদের শারীরিক ঘনিষ্ঠতা হয়। সেই সময়ে শিক্ষিকা এতটাই মদ্যপান করেছিলেন যে, তিনি বমিও করে ফেলেন। তদন্তকারীরা যখন ওই কিশোরের সঙ্গে কথা বলেন, সেও ঘটনার কথা স্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী