,

দুর্গাপূজায় মণ্ডপের সংখ্যা সীমিত রাখার নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে কিছু নির্দেশনা দিয়েছে সরকার। করোনার প্রেক্ষাপটে পূজামণ্ডপে প্রবেশের সময় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। হাত ধোয়া ও স্যানিটাইজার, মুখে মাস্ক বাধ্যতামূলক পরতে হবে। পূজামণ্ডপের সংখ্যা যথাসম্ভব কমিয়ে সীমিত রাখতে হবে।

গতকাল রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত হয়। এছাড়া পূজা উদযাপনে কী কী বিষয়ে নির্দেশনা মানতে হবে সে সম্পর্কেও আলোচনা ও সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সভায় অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের দুই সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ধর্ম ও তথ্য মন্ত্রণালয়ের সচিবরা, পুলিশের আইজি, কোস্ট গার্ড, আনসার-ভিডিপি, বিজিবি, র‌্যাব, এনএসআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা-সংক্রান্ত ভার্চুয়াল সভায় সিদ্ধান্তের পর সংশ্নিষ্টদের কিছু নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, দেশব্যাপী সর্বজনীন পূজা কমিটির নেতারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা মোকাবিলায় মোবাইল ডিউটিতে থাকবেন। প্রতিমা বিসর্জনের সময় কোনো শোভাযাত্রা করা যাবে না। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে বিভিন্ন অনুষ্ঠান করতে হবে। জনসমাগম সীমিতকরণসহ অন্যান্য নির্দেশনাবলি মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে। করোনার সেকেন্ড ওয়েভ সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক