,

ট্রাম্পকে সহানুভূতি জানিয়ে শেখ হাসিনার চিঠি

news-image

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সহানুভূতির বার্তা জানিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ডোনাল্ড ট্রাম্পকে লেখা চিঠিতে তিনি বলেন, ‘দুঃখজনকভাবে আপনি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন এবং একটি হাসপাতালে আপনার চিকিৎসা শুরু হয়েছে শুনে আমি দুঃখ বোধ করছি।’

করোনাভাইরাস থেকে মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। খবর ইউএনবির

তিনি চিঠিতে আরও লেখেন, ‘আশা করি আপনি আগামী দিনে আরও শক্তিশালী ও প্রাণবন্ত মনোভাব নিয়ে আপনার অফিসে ফিরে আসবেন এবং করোনাভাইরাস ও এই সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে লড়াইয়ে আপনার দেশকে নেতৃত্ব দিয়ে যেতে পারেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণকে করোনাভাইরাস এবং এতে আক্রান্ত হয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক উদ্যোগ ও বিস্তৃত কর্মসূচি গ্রহণের জন্য আমি আপনার গতিশীল নেতৃত্ব এবং চরম আত্মবিশ্বাসের ভূয়সী প্রশংসা করি।’

যুক্তরাষ্ট্রের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া করে শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের হুমকি রোধে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জনগণের পাশে রয়েছে। এই অপ্রত্যাশিত প্রতিকূল সময়ে আমার চিন্তাভাবনা আপনার এবং আপনার পরিবারের সাথে রয়েছে।’

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট