চলমান লঞ্চে সন্তানের জন্ম, আজীবন যাতায়াত ফ্রি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল পথে চলাচলকারী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে মেয়ের জন্ম দিয়েছেন এক প্রসূতি। গতকাল শনিবার গভীর রাতে ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মা ও নবজাতক মেয়ে সুস্থ আছে।

লঞ্চটির কর্মচারীরা বলেন, ‘গতকাল রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের ষাটনল এলাকার মেঘনা নদী অতিক্রমের সময় ওই প্রসূতি সন্তানের জন্ম দেন। নবজাতক নিরাপদে পৃথিবীর আলো দেখায় লঞ্চজুড়ে একটা উৎসবের আমেজ দেখা দেয়।’

লঞ্চের সুপারভাইজার নুর খান মাসুদ বলেন, ‘খবরটি জানতে পেরে লঞ্চটির মালিকের স্ত্রী নবজাতকের নাম রেখেছেন নুসাইবা। এ ছাড়া লঞ্চ মালিক নিজাম উদ্দিন মৃধা ওই দম্পতি ও নবজাতক আজীবন এই কোম্পানির লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন বলে ঘোষণা দেন।’

লঞ্চের কর্মচারীরা বলেন, বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার বাসিন্দা ফোরকান হাওলাদার ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার সন্তানসম্ভবা স্ত্রী ফাহিমা বেগমকে নিয়ে শনিবার রাতে ঢাকা থেকে লঞ্চের কেবিনে করে বরিশালের উদ্দেশে যাত্রা করেন। রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীর প্রসবব্যথা ওঠে। ফোরকান তখন লঞ্চের অন্য যাত্রীদের বিষয়টি জানান। লঞ্চের যাত্রী দুই নারীর সহায়তায় ফাহিমা নিরাপদে সন্তান জন্ম দেন। লঞ্চে থাকা একজন চিকিৎসক যাত্রীও এ সময় এগিয়ে গিয়ে প্রয়োজনীয় সহায়তা করেন। সকালে ওই দম্পতি বরিশাল নৌবন্দরে নেমে বাড়ি চলে যান।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী