,

ভিসার মেয়াদের ভিত্তিতে টোকেন দাবিতে সৌদিপ্রবাসীদের সড়ক অবরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : ভিসার মেয়াদের ভিত্তিতে টোকেন দেয়ার দাবিতে ফের সড়ক অবরোধ করেছেন সৌদি প্রবাসীরা। রোববার সকাল ১০টার দিকে হোটেল সোনারগাঁ সংলগ্ন সড়কে নেমে আসেন তারা। পরবর্তীতে সেখান থেকে তাদের উঠে যেতে দেখা গেছে।

তবে শত শত টিকিটপ্রত্যাশী ফটক ভেঙে ঢুকে পড়েছে সোনারগাঁ হোটেলে থাকা সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে।

কয়েক দিন বন্ধ থাকার পর আজ আবার সৌদি আরবে যাওয়ার উড়োজাহাজের টিকিট বিক্রি জন্য টোকেন দেয়া শুরু করেছে সৌদি এয়ারলাইনস।

এ জন্য ভোর থেকেই সোনারগাঁওয়ের সামনে প্রতিষ্ঠানটির কার্যালয়ে ভিড় ছিল। বেলা ১০টার দিকে প্রবাসীরা ভিসার মেয়াদের ভিত্তিতে টোকেন দেয়ার দাবি জানাতে থাকেন।

এক পর্যায়ে তা হট্টগোলে রূপ নেয়। পরে পরিস্থিতি শান্ত হলেও শত শত মানুষ ভিড় করে আছে কার্যালয়ের সামনে।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল ফারুক গণমাধ্যমকে বলেন, হোটেল সোনারগাঁর সামনে প্রচুর ভিড়। আমরা পরিস্থিতি সামাল দিয়ে রেখেছি।

গত ২৪ সেপ্টেম্বর থেকে টোকেনের মাধ্যমে টিকিট দেয়া শুরু করে সৌদি এয়ারলাইনস। সর্বশেষ ১ অক্টোবর ৩০০১ থেকে ৩৩০০ টোকেনধারীদের টিকিট দেয় এ বিমান সংস্থাটি। গত শুক্রবার থেকে তারা কোনো টোকেন ইস্যু করেনি।

করোনা মহামারীর কারণে ছুটিতে দেশে এসে আটকা পড়েন প্রায় ৮০ হাজার প্রবাসী।

সাত মাস পর কাজে ফিরে যাওয়ার সুযোগ এলেও ফ্লাইটের অভাবে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাধ্য হয়ে গত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে রাস্তায় নেমে বিক্ষোভ করেন প্রবাসীরা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের