,

ট্রাম্পের পরবর্তী ৪৮ ঘণ্টা ‘ক্রিটিক্যাল’

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতালে ‘ভালো’ থাকলেও ‘ঝুঁকি আছে’ বলে জানিয়েছে ফক্স নিউজ। একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তার পরবর্তী ৪৮ ঘণ্টা ‘ক্রিটিক্যাল’।

হোয়াইট হাউজের চিকিৎসক শান পি কনলি শনিবার প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করেন। তিনি বলেন, ট্রাম্পের শারীরিক উন্নতিতে ‘সত্যি দারুণ খুশি’।

কিন্তু হোয়াইট হাউজের ওই সিনিয়র কর্মকর্তা ফক্স নিউজকে বলেছেন, শুক্রবার সকালে প্রেসিডেন্টের অক্সিজেনের মাত্রা দ্রুত কমে গিয়েছিল। আগামী ৪৮ ঘণ্টা তার জন্য সংকটময়।

তিন যোগ করেন, ‘এখন ভালো উন্নতি হচ্ছে। কিন্তু শুক্রবার যা অবস্থা ছিল, তাতে চিন্তা বেড়ে গিয়েছিল।’

৭৪ বছর বয়সী এই প্রেসিডেন্টের কোলেস্টেরল বেশি। হার্টের সমস্যাও আছে বলে শোনা যায়। চিকিৎসকদের চিন্তাটা মূলত এখানেই।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ট্রাম্প টুইট করে জানান, তিনি ও তার স্ত্রীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে।

আক্রান্তের পর পর হোয়াইট হাউজে ট্রাম্প পরীক্ষামূলক একটি ইনজেকশন নেন বলে বিবিসি’র খবরে বলা হয়।

ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে প্রেসিডেন্টের অবস্থা বেশি গুরুতর বলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।

শনিবার ট্রাম্প একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘হাসপাতালে এসে খুব একটা ভালো ছিলাম না। এখন অনেকটা ভালো লাগছে। সবাই অনেক কাজ করছেন। ’

‘আমেরিকাকে আবার গড়ে তুলতে আমাকে ফিরতে হবে। আমরা এই করোনাভাইরাসকে পরাজিত করতে যাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি