,

রাজধানীতে বাসার ‘ছাদ থেকে পড়ে’ গৃহকর্মীর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় একটি বাসার নিচ থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতের নাম রোকেয়া (১৮)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। গৃহকর্তা জহিরুল ইসলামেরদাবি, ছাদ থেকে পড়ে গৃহকর্মী রোকেয়ার মৃত্যু হয়েছে।

তিনি জানান, প্রায় দেড় বছর ধরে রোকেয়া তাদের বাসায় গৃহকর্মীর কাজ করেন। আজ সকালে আমরা সবাই ঘুমে ছিলাম তখন সে কোনো কারণে তিন তলা বাসার ছাদে যায়। এর কিছুক্ষণ পরে বাসার নিচ থেকে কান্নাকাটি শব্দ পেয়ে গিয়ে দেখি রোকেয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জহিরুল ইসলাম আরও বলেন, সে কী কারণে ছাদে গেছে বলতে পারি না। তবে তাদের বাসার ছাদের পাশে একটি নিম গাছ রয়েছে। নিম গাছের পাতা পাড়তে গিয়েছিল কিনা এ রকমটিও মনে হচ্ছে।

এ বিষয়ে জানতে মোহাম্মদপুর থানায় একাধিকবার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। মোহাম্মদপুর থানায় বিষয়টি জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা