গঙ্গাচড়ায় খোলা আকাশের নীচে ২৫ পরিবার : ৩৫ দিনেও খোঁজ নেয়নি কেউ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর পাইকান পাড়ার তিস্তা প্রতিরক্ষা বাঁধে আশ্রিত ২৫ পরিবার প্রায় ৩৫ দিন থেকে পানিবন্দি অবস্থায় রয়েছে। বর্তমানে ওই পরিবার গুলো তিস্তা ডান তীর বাঁধে খোলা আকাশের নীচে পলিথিনের চাউনিতে পরিবার পরিজন ও গবাদিপশুসহ মানবেতর জীবন যাপন করছে ।ভুক্তভোগীরা জানান, পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ৩৫ দিনেও জলাবদ্ধতার পানি তাদের বাড়ি থেকে নেমে না যাওয়ায় এ দূর্দশায় ভূগছেন তারা। এখন পর্যন্ত স্থানীয় চেয়ারম্যা- মেম্বার কেউ তাদের সহায়তায় এগিয়ে আসেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, নদী ভাঙ্গা লোকজন ভিটেমাটি হারিয়ে কয়েক বছর থেকে তিস্তার বাঁধের ধারে বাড়ি করে বসবাস করে। চলতি বছর বাঁধের সংষ্কার কাজ করার কারণে ওই পরিবার গুলো তাদের বাড়ি বাঁধের ধার হতে সড়িয়ে বাঁধের নীচে আবারও স্থাপন করে। তারা পেশায় সবাই জেলে। অব্যাহত প্রবল বর্ষণের কারণে নিচু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় গত ৩৫ দিন ধরে ওই ২৫ পরিবার পানি বন্দি হয়ে রয়েছে। ঘর ও বাড়িতে এখনও পানি থাকায় ওই পরিবার গুলো তিস্তা ডান তীর বাঁধের উপরে খোলা আকাশের নীচে পলিথিনের চাউনিতে পরিবার পরিজন ও গবাদিপশু নিয়ে চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবন যাপন করছেন। বাঁধেই রান্নার কাজ সারছেন অনেকে। পানিবন্দি লোকজনের অভিযোগ ইউপি মেম্বার -চেয়ারম্যান কেউ তাদের দেখতে যায়নি।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানির জলাবদ্ধতায় প্রতিটি বাড়ির উঠোনে কিংবা মেঝেতে কোথাও হাটু কিংবা হাটুর নীচে পানি। লোকজন পলিথিনের ভিতরে চুলা বসিয়ে গত ৩৫ দিন ধরে রান্না করছে। ওই গ্রামের সুকারু, অতুর, শদা, লালচাদ, অনাথ, গদা, শরোনজা, বিমল , করুন, ঝালু, অতন বালা, নেল ভেলু, গোপাল, পুশনাথ, বেলু, সুন্দরী , প্রলাদ,অতনু, জিতেন ,রতন ,ভারতী ,অমূল্য ও পরিমলের পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।

আলমবিদিতর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া বলেন, ঘটনা সত্য। তবে কেমন করি যাই। কারণ আমার কাছেতো কোন বরাদ্দ নাই। করার কিছু নেই আমার। পানিতো বের করে দেওয়ার সুযোগ নেই। তিনি অভিযোগ করে বলেন, চেয়ারম্যানতো এদিকে দেখে না।
সার্বিক বিষয়ে ইউপি চেয়ারম্যান আফতাবুজ্জামান আফতাবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ