বাফুফে নির্বাচন : ভোট গ্রহণ শুরু

news-image

আগামী চার বছর কাদের হাত ধরে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন ও এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে, সেটি নির্ধারণের দিন আজ। শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের ভোট গ্রহণ। দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সকাল থেকে শুরু হওয়া বাফুফের কংগ্রেস দুপুর ২টার আগেই শেষ হয়ে গেছে। উৎসাহ-উদ্দীপনায় কাউন্সিলররা সেখানে যোগ দিয়েছেন। এরপরই শুরু হয়েছে কাঙ্ক্ষিত ভোট গ্রহণ। এবার ভোট দেওয়ার কথা ১৩৯ জন কাউন্সিলরের। ভোটাররা তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।

সকাল ১১টায় শুরু হয় বার্ষিক কংগ্রেস। সেখানে আলোচনা হয়েছে বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট নিয়ে। এরপর দুপুর ২টা থেকে শুরু হয়েছে নির্বাচনের আসল কারযক্রম ভোট। এবারের নির্বাচনে নির্বাহী পরিষদের ২১টি পদে দাঁড়িয়েছেন ৪৭ প্রার্থী। সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে ভোট গ্রহণ, এরপর গণনা।

প্রতিটি পদেই লড়াই হওয়ার ইঙ্গিত মিলেছে। সভাপতি পদে তিন জন, সিনিয়র সহ-সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে আটজন ও সদস্য পদে ৩৬ জন অংশ নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ