রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাশ না করলে ক্যানসারও হতে পারে, গবেষণা

news-image

অনলাইন ডেস্ক : মুখের ভেতরে যে ব্যাকটেরিয়া প্রতিদিন জন্ম নেয় তা ঠিকমতো পরিষ্কার না করলে ক্যানসার হতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা। ওপেন অ্যাকসেস জার্নাল পিএলওএস প্যাথোজেনসে প্রকাশিত নিবন্ধে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিশেষজ্ঞরা বলেছেন, ঠিকমতো ব্রাশ না করলে ওই ব্যাকটেরিয়ার কারণে মুখে টিউমার হতে পারে।

এই জীবাণুগুলোকে ওরাল ক্যানসারের জন্য ‘অত্যন্ত আক্রমণাত্মক’ বলে সাধারণ মানুষকে সতর্ক করেছেন গবেষকেরা।

তারা বলেছেন, ‘দীর্ঘ সময় দাঁত ব্রাশ করতে না পারলে মাউথওয়াশের ব্যবহার করা যেতে পারে। তাতে নিশ্বাসে আসবে সজীবতা।’

তবে দীর্ঘদিন একটানা মাউথওয়াশ ব্যবহার না করাই ভালো, কারণ কিছু মাউথওয়াশ দীর্ঘদিন ব্যবহারের ফলে দাঁতে স্থায়ীভাবে দাগ পড়ে যেতে পারে। একটানা সাত দিন যদি মাউথওয়াশ ব্যবহার করেন, তাহলে পরের পাঁচ-সাত দিন আবার মাউথওয়াশ ব্যবহার করবেন না। পরবর্তী সাত দিন আবার মাউথওয়াশ ব্যবহার করতে পারেন।

চিকিৎসকদের মতে, মিনিট দুয়েকের বেশি সময় ধরে একটানা ব্রাশ করে যাওয়া দাঁতের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

খাওয়ার পরই দাঁত মাজলে তা অনেক সময় ক্ষতি করে। কী ধরনের খাবার খাচ্ছেন সেটা আগে ভাবুন। ফল বা অম্লজাতীয় খাবার খাওয়ার পর দাঁত মাজলে দাঁতের ক্ষয় হয় দ্রুত। তাই এ সব খেয়ে খানিক অপেক্ষা করুন।

ব্রাশ কেনার সময় নজর রাখুন ব্রাশের ধরন কেমন, খুব শক্ত বা খুব নরম কোনো ব্রাশই দাঁতের উপযোগী নয়। দাঁতের এনামেলের জন্য উপকারী এমন ব্রাশ কিনুন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী