বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশের ব্যাটিং পাকিস্তানের চেয়ে ভাল’

ramiz_6678687ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের পরই যেন বাংলাদেশের ব্যাপারে একটু নড়েচড়ে বসেছে ক্রিকেট বিশ্ব। বিশ্বের নামী-দামী সব বোদ্ধাদের প্রশংসা পাওয়া থেকে শুরু করে তাদের সমীহও আদায় করে নিতে পেরেছেন মুশফিক-সাকিব-মাশরাফি-রিয়াদরা।

আর আসন্ন পাকিস্তান সিরিজের আগেও তেমনটাই ঘটতে যাচ্ছে। তাই সেটা নিয়ে নিজেদের দলকে সতর্ক করে দিলেন পাকিস্তানের রমিজ রাজা। এনডিটিভি স্পোর্টসকে তিনি বলেন, ‘একটা ব্যাপার আমি সাফ বলে দিতে চাই, বাংলাদেশ এখন বদলে গেছে। বিশ্বকাপে ওরা প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিল। আর এই মুহূর্তে ওদের ব্যাটিং আমাদের চেয়ে ভাল। তাই ওদের হালকা ভাবে নেয়ার কোন সুযোগ নেই।’

আগামী ১৭ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হতে যাচ্ছে দু’দেশের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ। সেখানে হাড্ডহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন সাবেক এই পাকিস্তানী কিংবদন্তী, ‘বাংলাদেশে আমাদের লড়াইটা খুব সহজ হবে না। আমার মনে হয় গোটা সিরিজজুড়েই হাড্ডাহাড্ডি লড়াই হবে।’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা