রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের কার্যকরী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছে সরাইলের অনলাইন নিউজ পোর্টাল পূবের আলো।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়নে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান অনলাইনের কর্মকর্তারা। এসময় নব নির্বাচিতদের ছবি সম্বলিত স্মারক তুলে দেন পূবের আলোর প্রধান উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি, পূবের আলো উপদেষ্টা অ্যাডভোকেট নূরুজ্জামান লস্কর তপু, পূবের আলোর সম্পাদক আল আমীন শাহীন, পূবের আলোর প্রকাশক আরিফুল ইসলাম সুমন। তারা সমাজ থেকে অনিয়ম দূর করতে পূবের আলো’র কার্যক্রম পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহাজাদা, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, কার্যকরি সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা প্রদান করার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সরাইল রিপোর্টার্স
ইউনিটির সভাপতি মো. নূরুল হুদা, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাংবাদিক মো. রাকিবুর রহমান, সমাজকর্মী মো. বিল্লাল হোসাইন, মো. আবদুল জব্বার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী