বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বসনিয়ার জঙ্গলে অভিবাসনপ্রত্যাশী একদল বাংলাদেশি

news-image

অনলাইন ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাওয়ার জন্য ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী বসনিয়ার একটি বনের মধ্যে কয়েকজন বাংলাদেশিসহ অবস্থান করছেন কয়েকশ অভিবাসনপ্রত্যাশী। পাকিস্তান, মরোক্কো ও আলজিয়ার্সের নাগরিকেরাও আছেন এ দলে। প্রচণ্ড শীত উপেক্ষা করে তারা সেখানে অবস্থান করছেন শুধুমাত্র ইউরোপের ইতালির মতো দেশগুলোতে ঢুকতে।

গতকাল বুধবার সকালে ভেলিকা ক্লাদুসা শহরের কাছে জঙ্গলে ওই অভিবাসনপ্রত্যাশীর দলটির সন্ধান পাওয়া যায়। জঙ্গলে কার্ডবোড, গাছের ডাল ও পলিথিন দিয়ে বানানো তাঁবু তৈরি করে থাকছেন তারা। অনেকে আবার পাশে একটি পরিত্যক্ত কারখানা ভবন থাকছেন। আশপাশে আগুন জ্বালিয়ে রাখছেন, যাতে ঠাণ্ডার হাত থেকে বাঁচতে পারেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদক ভেলিকা ক্লাদুসা এসব অভিবাসনপ্রত্যাশীদের খবর পেয়ে তাদের সঙ্গে কথা বলতে যান। এ সময় মোহাম্মদ আবুল নামে এক বাংলাদেশির সঙ্গে তিনি কথা বলেন। আবুল তাকে জানান, জঙ্গলে থাকতে তাদের অনেক সমস্যা হচ্ছে। ঘর-পানি-টয়লেট না থাকায় তাদের অসুবিধা হচ্ছে। কোনো চিকিৎসার ব্যবস্থাও নেই সেখানে।

ইউরোপে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অভিবাসী হতে বসনিয়া-হার্জেগোভিনা হয়ে ক্রোয়েশিয়া অতিক্রম করে স্লোভেনিয়াও হয়ে উঠেছে ইউরোপে ঢোকার রুট। মধ্য ইউরোপের এই তিনটি দেশ পাশাপাশি এই দেশগুলো থেকে অড্রিয়াটিক সাগর পাড়ি দিলেই ইতালি। যারা বসনিয়ার জঙ্গলে অবস্থান করছেন, তাদের পরবর্তী গন্তব্য ক্রোয়েশিয়া বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে