,

করোনা থেকে বাঁচতে প্লাস্টিকের তাঁবুতে ক্লাস!

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়ে ঘরবন্দি আর কতদিন! টানা সাত মাস পরে সমপ্রতি ইরানে খুলে দেয়া হয়েছে স্কুল। কিন্তু স্কুলে সামাজিক দূরত্ব বজায় থাকবে কীভাবে! নতুন পন্থা বের করেছে কর্তৃপক্ষ।

ইরানে কচিকাঁচাদের একটি স্কুলের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে পড়ুয়াদের ক্লাসরুমে বসানো হয়েছে স্বচ্ছ প্লাস্টিকের তাঁবুর মধ্যে। এভাবেই নাকি তাদের করোনা ভাইরাস থেকে বাঁচানো যাবে তাদের।

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম শেয়ার করেন সাংবাদিক ফারনাজ ফাসিহি। সেখানে তিনি লেখেন, করোনার সময়ে এই হল ইরানের স্কুল।

ছবি দেখা যাচ্ছে, ক্লাশরুমে তাঁবুর মধ্যে বসেই কাজ করছে খুদে পড়ুয়ারা। কারও মুখে মাস্ক নেই।

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই এমন অভিনব ব্যবস্থার প্রশংসা করেছেন অনেকে। কেউ কেউ আবার সরকারকে তুলোধনা করেছেন।

তাঁদের বক্তব্য, করোনা যখন এখনও দেশ থেকে যায়নি তখন স্কুল খুলে ছোটছোট ছেলেমেয়েদের এভাবে বিপদে ফেলার প্রয়োজন কী ছিল!

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি