যে ৫ খাবারে আসবে দাম্পত্য জীবনে সুখ

news-image

সুখী দাম্পত্য জীবন সকলেই চায়। কিন্তু চাইলেই তো আর জীবনে সুখ পাওয়া যায় না। সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী ও স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি প্রয়োজন স্বাস্থ্যকর দৈহিক সম্পর্ক। আর সেক্ষেত্রে বর্তমান যুগে প্রাকৃতিক খাদ্যই অনেক বেশি কার্যকরী হিসেবে বিবেচিত হয়।

অনেক সময়ই দেখা গিয়েছে, বয়স একটু বেড়ে গেলে বহু মানুষেরই যৌনতায় অনিচ্ছা চলে আসে। এ ক্ষেত্রে যৌনজীবনে উদ্দীপনা আনতে অনেকেই ভায়াগ্রায় সাহায্য নেন। ভায়াগ্রা নয় দাম্পত্য জীবনে সুখ বাড়িয়ে দিতে পারে ৫টি খাবার।

১.রসুন: ‘আফ্রিকান হেলথ সায়েন্সস’ জানাচ্ছে যৌন ক্ষমতা বাড়াতে, জীবনে যৌন উদ্দীপনা ফিরিয়ে আনতে আদার মতোই রসুনও খুব উপকারী। ফলে প্রতিদিনের পাতে যদি অন্তত এক কোয়া রসুন থাকে তবে জীবনে হারানো যৌন উদ্দীপনা ফিরে পাবেন সহজেই।

২.হিং: যদি টানা ৪০ দিন ধরে রোজ ০.০৬ গ্রাম হিং খাওয়া যায় তাহলে ফিরে পেতে পারেন সুস্থ যৌনজীবন। রান্নায় মেশাতে পারেন হিং। প্রতিদিন সকালে ১ গ্লাস পানিতে এক চিমটি হিং ফেলে খেলেও পাবেন উপকার পাবেন।

৩.সজনে ডাঁটা: ‘আমেরিকান জার্নাল অফ নিউরোসায়েন্স’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুরুষের লিঙ্গ উত্থানের সমস্যা বা উদ্দীপনার ঘাটতি মেটাতে খুব ভাল কাজ করে সজনে ডাঁটা। প্রতিদিনের পাতে সজনে ডাঁটা রাখতে পারেন বা ১ গ্লাস দুধে সজনে ফুল, নুন ও গোলমরিচ মিশিয়ে প্রতিদিন খেতে পারলেও উপকার পাবেন।

৪.জিরা: ‘জার্নাল অব দ্য সায়েন্স অব ফুড অ্যান্ড এগ্রিকালচার’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জিরার মধ্যে থাকা পটাশিয়াম ও জিঙ্ক যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে বাড়ে যৌন উদ্দীপনা। তাই প্রতিদিন ১ কাপ গরম চায়ে সামান্য জিরা ফেলে খেয়ে দেখুন। উপকার পাবেন।

৫.আদা: আদায় রয়েছে এমন ঔষধিগুণ যা একাধিক রোগ-ব্যাধির মোকাবিলায় সাহায্য করে। সুস্থ যৌনজীবন ধরে রাখতেও আদা অপরিহার্য্য। আদার মধ্যে থাকা ভোলাটাইল অয়েল স্নায়ুর উত্তেজনা বাড়ায় ও রক্ত সঞ্চালনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। প্রতিদিন একটি সেদ্ধ ডিমের সঙ্গে আদার রস ও মধু খেতে পারলে ফল হাতে নাতে পাবেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ