,

বাবরি মসজিদ ভাঙার রায়: আদালতে পৌঁছেছেন বিচারক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে শতাব্দী প্রাচীন বাবরি মসজিদ ধ্বংসের প্রায় ২৮ বছর পর আজ বুধবাল লখনৌয়ের বিশেষ সিবিআই আদালত ওই মামলার রায় ঘোষণা করবেন।

রায় কেন্দ্র করে আদালতের বাইরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে আদালতে পৌঁছেছেন বিচারক সুরেন্দ্র কুমার যাদব। বুধবার সকাল ১০টা থেকেই রায় ঘোষণার প্রক্রিয়া শুরু হয়।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর উন্মত্ত রামভক্তদের হাতে অযোধ্যার শতাব্দী প্রাচীন বাবরি মসজিদ ধ্বংসের প্রায় ২৮ বছর পর আজ বুধবার লখনৌয়ের বিশেষ সিবিআই আদালত ওই মামলার রায় ঘোষণা করতে যাচ্ছেন।

বিজেপির অনেক সিনিয়র নেতা ওই মামলায় অভিযুক্ত। ভারতের মুসলিমরা ওই মামলার দিকে তাকিয়ে আছেন এখন। বহুল আলোচিত এ মামলায় ৪৯ জনকে অভিযুক্ত করে এফআইআর করা হয়েছিল।

অভিযুক্তদের মধ্যে ১৭ জন এরই মধ্যে মারা গেছেন। বেঁচে আছে ৩২ জন।

ওই মামলায় উল্লেখযোগ্য অভিযুক্তদের মধ্যে আছেন বিজেপির সিনিয়র নেতা এলকে আদভানি, মুরালি মনোহর যোশী, উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপির ফায়ার ব্র্যান্ড নেত্রী উমা ভারতী, বিনয় কাটিয়ারের মতো নেতাও।

রামমন্দির ট্রাস্টের প্রধান নৃত্যগোপাল দাস আদালতে হাজির হননি। তবে, সাক্ষী মহারাজ, সাধ্বী ঋতাম্বরা আদালতে পৌঁছলেন।

রায় প্রসঙ্গে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য কামাল ফারুকী বলেন, ‘২৭ বছর আগে অযোধ্যায় যা ঘটেছিল তা রাতের অন্ধকারে নয়; বরং দিনের আলোয় হয়েছিল।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি