প্রথম পরাজয়ের পর বড় জরিমানা দিল্লি অধিনায়কের

news-image

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার রাতটি আর মনে রাখতে চাইবেন না দিল্লি ক্যাপিট্যালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। কেননা এ রাতেই পতন ঘটেছে উড়তে থাকা দিল্লির, একইসঙ্গে বড় জরিমানাও গুনতে হয়েছে দিল্লি অধিনায়ককে।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নারের ব্যাটে চড়ে ৪ উইকেটে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল হায়দরাবাদ।

আসরে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতে অপরাজিত থাকা দিল্লির জন্য লক্ষ্যটা খুব একটা বড় ছিল না। কিন্তু রশিদ খানের ঘূর্ণির সামনে কুপোকাত হয়েছে দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রানের বেশি করতে পারেনি তারা। পেয়েছে আসরে প্রথম পরাজয়ের স্বাদ।

ম্যাচ হেরে টিম হোটেলে ফেরার আগেই বড় শাস্তিও পেয়েছেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দিল্লির বোলিং ইনিংসে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে শ্রেয়াসকে।

আন্তর্জাতিক ক্রিকেটে স্লো ওভার রেটের শাস্তি পুরো দল পেলেও, আইপিএলে জরিমানা করা হয় শুধু অধিনায়ককেই। যে কারণে জরিমানার পুরো ১২ লাখ রুপি নিজের পকেট থেকেই দিতে হবে দিল্লি অধিনায়ককে।

হায়দরাবাদ ইনিংসে নির্ধারিত সময়ের চেয়ে ২৩ মিনিট বেশি নিয়েছিল দিল্লি। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ইনিংসটি শেষ করতে বেঁধে দেয়া ছিল ৯০ মিনিট। কিন্তু দিল্লি খরচ করেছে ১১৩ মিনিট। তাই আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে অধিনায়ককে।

শ্রেয়াসকে এই জরিমানার খবর জানিয়ে দেয়া বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এবার প্রথমবারের মতো স্লো ওভার রেটের অপরাধ করায় ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে শাস্তির মাত্রা বেড়ে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ