বিলুপ্তির ঝুঁকিতে বিশ্বের দুই-পঞ্চমাংশ গাছপালা

news-image

নিউজ ডেস্ক : আগামী কয়েক দশকের মধ্যে বিশ্ব থেকে হারিয়ে যেতে পারে অনেক গাছপালা। এ ব্যাপারে এক গবেষণায় বিজ্ঞানীদের পূর্বাভাস, বিশ্বের দুই-পঞ্চমাংশ গাছপালা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, বিলুপ্তির প্রবণতাটা এত দ্রুত যে, নতুন প্রজাতির গাছপালার ব্যাপারে বিস্তারিত জানার আগেই সেগুলো হারিয়ে যাওয়ার অবস্থায় আছে।

এ ব্যাপারে যুক্তরাজ্যের রয়্যাল ভুটানিক গার্ডেন্স, কিউ একাডেমির প্রতিবেদনে বলা হয়েছে, গাছপালার যেসব প্রজাতি বিলুপ্তির পথে আছে সেগুলোর মধ্যে অনেকগুলোই ওষুধ, জ্বালানি ও খাদ্য উৎপাদনে খুব সম্ভাবনাময়।

৪২টি দেশের দুইশোর বেশি বিজ্ঞানীর অংশগ্রহণে স্টেট অব দ্য ওয়ার্ল্ড’স প্ল্যান্টস অ্যান্ড ফাংগি কর্তৃক গবেষণা মূল্যায়নে গাছপালার বিলুপ্তি নিয়ে এই মূল্যায়ন করা হয়েছে। জাতিসংঘের শীর্ষ সম্মেলনের প্রাক্কালে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে, যাতে বিশ্ব নেতারা জীববৈচিত্র্যের ক্ষতির ব্যাপারটি তুলে ধরেন।

গবেষণা প্রতিবেদনে কিউ অ্যাকাডেমির পরিচালক বিজ্ঞানী প্রফেসর আলেক্সান্দ্রে আন্তোনেল্লি জানান, আমরা বিলুপ্তির সময়টায় বাস করছি। ঝুঁকি’র মাত্রাটা খুবই উদ্বেগজনক এবং জরুরি পদক্ষেপ নেওয়া খুব দরকার।

“আমরা দৌড়ে হেরে যাচ্ছি। কারণ নাম-পরিচয় জানার আগেই প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে।”

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, গাছপালার যেসব প্রজাতি টিকে আছে সেগুলোর খুব সংখ্যকই খাদ্য উৎপাদন ও জৈব-জ্বালানি উৎপাদনে ব্যবহৃত হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ