,

আজ শপথ গ্রহন করবেন কুয়েতের নতুন আমির

news-image

অনলাইন ডেস্ক : কুয়েতের নতুন আমির হিসেবে আজ বুধবার শপথ গ্রহণ করবেন ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমদ। দেশটির উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল সালেহ মন্ত্রীপরিষদ অধিবেশন শেষে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন। দেশটির স্থানীয় ইংরেজি গণমাধ্যম আরব টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

আমিরের মৃত্যুতে কুয়েত সরকার গতকাল ২৯ সেপ্টম্বর থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে তিনদিনের জন্য সকল অফিস আদালতের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে শারীরিক জটিলতার কারণে চিকিৎসা নিতে ফের যুক্তরাষ্ট্র যান শেখ সাবাহ। তার অবর্তমানে রাষ্ট্রীয় দায়িত্বের ভার পালন করেন তার ভাই শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি