,

গির্জায় আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা মাহালীপাড়া এলাকায় “সাধুজন মেরী ভিয়ান্নী গির্জায়” আটকে রেখে তিনদিন ধরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই গির্জার ফাদার প্রদীপ গ্যাগরীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

এ ঘটনার পরে ফাদার প্রদীপকে অপসারণ করে রাজশাহীতে পাঠানো হয়েছে। তবে ভিকটিম কিশোরীকে গীর্জার ভিতরে সিস্টারদের কাছে রাখা হয়েছে। এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে তানোড় থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি রাকিবুল হাসান।

জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় বাড়ির পাশে ওই গীর্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন ওই তরুণী। অনেক খোঁজাখুঁজির পরে তাকে না পেয়ে ২৭ সেপ্টেম্বর ওই কিশোরী নিখোঁজের সাধারণ ডায়েরি করেন তার ভাই। থানায় জিডির পর ২৮ সেপ্টেম্বর দুপুর পর তারা জানাতে পারেন কিশোরী গীর্জার ফাদার প্রদীপের রুমে বন্দি অবস্থায় আছে। এরপর গ্রামের মোড়ল ও মুন্ডুমালা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক কার্মেল মার্ডির নেতৃত্বে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গীর্জার ভিতরে শালিস বৈঠক বসে। সেখানে দোষী প্রমাণিত হওয়ায় ফাদার প্রদীপকে অপসারণ করে রাজশাহীতে নিয়ে আসা হয় আর ভুক্তভোগী ওই কিশোরীকে গীর্জার ভিতরে সিস্টারদের কাছে রাখা হয়। এরপর মঙ্গলবার ওই কিশোরীকে পুলিশের উপস্থিতিতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে জিডি তুলে না নিলে ওই কিশোরীর পরিবারকে সমাজচুত্য করার হুমকি দেওয়া হয়। গীর্জার প্রধান ফাদার প্যাট্রিক গমেজ ও শালিসি বৈঠকের প্রধান কামেল মার্ডি এ হুমকি দেন বলে অভিযোগ উঠে।

খবর পেয়ে মঙ্গলবার বিকেলে গীর্জায় যান তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো। তারা কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। অভিযুক্তকে আসামি করে মামলা করেছেন কিশোরীর ভাই।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি