,

নাসিরনগর সৈয়দ আক্তারনগর বাজারে অগ্নিকান্ডে ১৩ দোকান পুড়ে ছাই : প্রশাসনের সহায়তা প্রদান

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর সৈয়দ আক্তারনগর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে আগুন লাগে। স্থানীয়রা আধাঘন্টা চেষ্টার পর নাসিরনগর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

প্রায় এক ঘন্টা পর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে খাবার হোটেল,চা-ষ্টল,পল্ট্রির দোকান,ফলের দোকান,মুদির মালের দোকান,গ্যাস সিল্ডিডারের দোকান,মোবাইলের দোকানসহ ১৩ টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ও একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে সংশ্লিষ্টরা। স্থানীয়রা জানায়,বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে ইন্টারনেট সংযুক্ত কম্পিউটারের মাধ্যমে অনলাইনে সরাসরি(লাইভে) কথা বলেন এবং তাদের খোজঁ খবর নেন। পরে অফিসার্স ক্লাব চত্বরে ক্ষতিগ্রস্থ ৯ জন দোকান ঘর মালিককে ২ বান করে টিন ও ৮ জন ভাড়াটিয়া ব্যবসায়ী প্রত্যেককে ৫ হাজার টাকা করে জেলা প্রশাসকে জিআর ক্যাশ থেকো সহায়তা প্রদান করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি