,

কাশিমপুরে কারাফটকে মায়ের লাশ দেখে কাঁদলেন পাপিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : কারাফটকে মায়ের লাশ দেখে কেঁদেছেন যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে সোমবার রাতে শেষবারের মতো মেয়ে পাপিয়াকে দেখানোর জন্য তার মায়ের মরদেহ নিয়ে আসা হয়। কারাবিধি মেনে প্রায় ২০ মিনিট মায়ের লাশ দেখেন পাপিয়া। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। বিশেষ ক্ষমতা আইনের মামলায় পাপিয়া প্রায় ৬ মাস ধরে এ কারাগারে বন্দি রয়েছেন।

গতকাল মঙ্গলবার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার হাসনা জাহান বিথী জানান, মৃত্যুর পর পাপিয়াকে মায়ের লাশ দেখার সুযোগ দেওয়ার কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করে তার পরিবার। পরে সোমবার রাত ১০টার দিকে কারাফটকে লাশবাহী গাড়ি পৌঁছলে কারাগারের ভেতর থেকে পাপিয়াকে বিশেষ নিরাপত্তায় সেখানে নিয়ে যাওয়া ও পরে নিয়ে আসা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি