মারা গেলেন কুয়েতের আমির

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের আমির সাবাহ আল–আহমেদ আল–জাবের আল–সাবাহ (৯১) মারা গেছেন। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। খবর রয়টার্স ও আল–জাজিরার।

প্রয়াত শেখ সাবাহকে আধুনিক কুয়েতের পররাষ্ট্রনীতির স্থপতি বলে মনে করা হয়। তিনি ১৯৬৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে তিনি প্রধানমন্ত্রী হন।

২০০৬ সালের জানুয়ারি মাসে শেখ জাবের–আল সাবাহর মৃত্যুর পর তিনি কুয়েতের আমির হন। গত বছরের আগস্ট মাসে কুয়েত শেখ সাবাহর রোগের কথা স্বীকার করে। গত জুলাই মাসে তিনি অস্ত্রোপচার শেষে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। এর আগে ২০০২ ও ২০০৭ সালে তিনি দুই দফায় অসুস্থ হয়ে পড়েন।

এর আগে তিনি যখন অনুপস্থিত ছিলেন তখন তাঁর সৎভাই ৮৩ বছর বয়সী ক্রাউন

প্রিন্স নওয়াফ আল–আহমদ আল–সাবাহ দেশটির ভারপ্রাপ্ত শাসক হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ নওয়াফ দীর্ঘ সময় দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ