,

সীমান্তে চোরাচালান রোধে ঢেলে সাজানো হয়েছে পুলিশকে : ডিআইজি

news-image

কক্সবাজার প্রতিনিধি : সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘কক্সবাজার জেলা পুলিশে যারা যোগদান করেছেন, তাদের উদ্দেশ্যে বার্তা হলো কক্সবাজারের জনগনকে নিয়ে কাজ করা, পুলিশ যাতে সম্পূর্ণ পেশাদারিত্ব নিয়ে আইনের প্রয়োগ করে। যে কারণে কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানো হয়েছে, তার উদ্দেশ্য যেন বাস্তবায়ন হয়।’ মাদক কারবারিদের নতুন তালিকা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘সীমান্ত দিয়ে কীভাবে মাদক চোরাচালান হয়, কীভাবে তা রোধ করা যায়, তার জন্য কঠোরভাবে কাজ করা হবে। ইতোমধ্যে সেই লক্ষ্যে পুলিশকে ঢেলে সাজানো হয়েছে। কাজে গতিশীলতা বাড়ানো হবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পুলিশ কাজ করবে। জেলা পুলিশে সবাই নতুন হলেও কাজের বেলায় তারা খুব সতর্ক থাকবে। কাজের বেলায় জনকল্যাণকে প্রাধান্য দেওয়া হবে। থানায় কোনও দালালের সুযোগ নেই। সাধারণ মানুষের জন্য পুলিশের দরজা সবসময় উন্মুক্ত থাকবে। সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করবে পুলিশ।’

জেলা পুলিশে কনস্টেবল থেকে পুলিশ সুপার পর্যন্ত সম্পূর্ণ রদবদলের পর প্রথম কক্সবাজার পরিদর্শন করলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে চকরিয়া থানায় নতুন যোগ দেওয়া পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডিআইজি। পরে দুপুরে কক্সবাজার সদর থানায় যোগ দেওয়া পুলিশ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি।

দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকসহ কক্সবাজারে সব পর্যায়ের মানুষের সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন ডিআইজি আনোয়ার হোসেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি