,

পেঁয়াজের চালান এলো পাকিস্তান ও মিয়ানমার থেকে

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করায় অন্যান্য দেশ থেকে আমদানি করা পেঁয়াজের চালান চট্টগ্রাম বন্দরে আসা শুরু করেছে। গত দুই দিনে চট্টগ্রাম বন্দরে ১৭০ মেট্রিক টন পেঁয়াজ এসে পৌঁছেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বুলবুল।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, গত দুই দিনে মিয়ানমার ও পাকিস্তান থেকে মোট ১৭০ মেট্রিক টন পেঁয়াজের ছাড়পত্র দিয়েছি। এরমধ্যে মিয়ানমার থেকে আসা ৫৪ মেট্রিক টন পেঁয়াজের প্রথম চালানটি সোমবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। আজ পাকিস্তান থেকে আরও ১১৬ মেট্রিক টন পেঁয়াজের একটি চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আমদানিকারক প্রতিষ্ঠান ইতোমধ্যে চালান দুটি খালাস করে নিয়ে গেছেন।

তিনি আরও বলেন, মিয়ানমার থেকে ৫৪ মেট্রিক টন পেঁয়াজের চালানটি আমদানি করে চট্টগ্রামে কায়েল স্টোর। অন্যদিকে পাকিস্তান থেকে আনা ১১৬ মেট্রিক টন পেঁয়াজের চালানটি নিয়ে আসে মেসার্স গ্রিন ট্রেড চট্টগ্রাম।

প্রসঙ্গত, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করার পর আমদানিকারকরা বিকল্প দেশগুলো থেকে পেঁয়াজ আমদানি করতে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র থেকে পেঁয়াজ আমদানির অনুমতি পত্র নেওয়া শুরু করে। গত ৩ সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত আমদানিকারকরা ১ লাখ ৫০ হাজার ৯৫৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র নিয়েছে বলে জানিয়েছেন ড. মোহাম্মদ আসাদুজ্জামান বুলবুল।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, গত ৩ সেপ্টেম্বর থেকে আমদানিকারকরা পেঁয়াজ আমদানির অনুমতিপত্র নেওয়া শুরু করেন। এই পর্যন্ত ৩২৯টি অনুমতিপত্রের বিপরীতে মোট এক লাখ ৫০ হাজার ৯৫৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান