,

রংপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার ১৪ বছর পর স্বামীর মৃত্যুদন্ড

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে কেরোসিন তেল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে ১৪ বছর পর স্বামী মোশাররফ হোসেনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপর আসামি হত্যাকান্ডের সহযোগী হবিবর রহমানকে যাবজ্জীবন কারাদন্ডসহ উভয়কে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর বারোটায় রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনাল-১ এর বিচারক যাবিদ হোসেন এ রায় দেন। দীর্ঘ ১৪ বছর আগে সংঘটিত ওই হত্যা মামলার ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রায় ঘোষণা করা হয়। এতে মৃত্রুদন্ডপ্রাপ্ত আসামী মোশাররফ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৫ অক্টোবর রংপুর নগরীর মন্থনা এলাকায় স্বামী মোশারফ হোসেন যৌতুকের টাকা চেয়ে না পাওয়ায় রাত সাড়ে আটটার দিকে স্ত্রী মর্জিনা খাতুনের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরে দেয়। এ সময় তার দাদা শ্বশুর হবিবর রহমান মর্জিনাকে জোরপূর্বক আটকে রাখে। মর্জিনার আহাজারি শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করায়। এসময় পুলিশ ও চিকিৎসকদের কাছে স্বামী ও দাদা শ্বশুর কর্তৃক কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার কথা জানান মর্জিনা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে স্বামী মোশাররফ হোসেনকে মৃত্যুদন্ড ও সহযোগী দাদা শ্বশুর হবিবর রহমানকে যাবজ্জীবন কারাদন্ডসহ উভয়কে এক লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেছেন বিচারক। একই সাথে স্বামী মোশাররফ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী ও ক্রোকি পরোয়ানা জারি করে নির্দেশ দেন আদালত। ে

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা