সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইকার্দি ঝলকে পিএসজির হ্যাটট্রিক জয়

news-image

স্পোর্টস ডেস্ক : মাউরো ইকার্দির জোড়া গোলে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি লিগ ১’এ টানা তৃতীয় জয় পেয়েছে। রবিবার রাতে প্রতিপক্ষ স্তাদ দে রাঁসের মাঠে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল।

শুরুর দুই ম্যাচে হেরে যাওয়া পিএসজি এই জয়ে পাঁচ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠেছে। শীর্ষে থাকা রেঁনের চেয়ে তারা চার পয়েন্ট পিছিয়ে।

পিএসজি এগিয়ে যায় নবম মিনিটে। এক ডিফেন্ডারকে কাটিয়ে এমবাপের বাড়ানো বল ধরে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ইকার্দি।

৩৮তম মিনিটে নেইমারের ফ্রি কিক জাল খুঁজে পায়নি। পাঁচ মিনিট পর ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড গোলমুখ থেকে বাইরে মেরে নষ্ট করেন আরেকটি সুযোগ।

৬১তম মিনিটে নেইমারের আরেকটি শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। এমবাপের বাড়ানো বল নিখুঁত শটে জালে জড়িয়ে দেন ইকার্দি।

৭৪তম মিনিটে মার্কিনিয়োসের হেড, আট মিনিট পর এমবাপের শটও লক্ষ্যে থাকেনি। শেষ দিকে পাবলো সারাবিয়ার শট ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে গেলে ব্যবধান আর বাড়েনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী